📜 আইনি ও সেবা নীতিমালা
ব্যবহারের শর্তাবলী ও নিয়মাবলী
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
১. পরিচিতি ও সম্মতি
"খিদা লাগছে" (khidalagche.com) প্ল্যাটফর্ম ব্যবহার বা খাবার অর্ডারের মাধ্যমে আপনি এই ব্যবহারের শর্তাবলীর সাথে সম্পূর্ণ সম্মত হচ্ছেন। আপনি যদি এই শর্তাবলীতে সম্মত না হন, তবে অনুগ্রহ করে সেবা গ্রহণ থেকে বিরত থাকুন।
২. অ্যাকাউন্ট তৈরি ও নিরাপত্তা
- অর্ডার বা সেবার জন্য সঠিক এবং সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
- লগইনের সময় প্রাপ্ত ওটিপি (OTP) কোড কোনো তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার করবেন না।
- কোনো ভুয়া তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি বা প্রতারণামূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করা হবে।
৩. খাবার অর্ডার ও ডেলিভারি
- গ্রাহক তার অর্ডার নিশ্চিত করার পর রেস্টুরেন্ট তা তৈরি শুরু করে। খাবার তৈরিতে প্রস্তুতকারক রেস্টুরেন্টের মান ও সময়ের ওপর নির্ভর করে ডেলিভারি সময় নির্ধারিত হয়।
- ডেলিভারির সময় গ্রাহকের দেওয়া ঠিকানায় উপস্থিত থাকা বা প্রাপকের সাথে যোগাযোগ রাখা বাধ্যতামূলক।
- ডেলিভারি ফি সাইকেল বা মোটরসাইকেল নির্বাচনের ওপর ভিত্তি করে সিস্টেমে নির্ধারিত হারে প্রযোজ্য হবে।
৪. পেমেন্ট ও বাতিল নীতিমালা
গ্রাহক ক্যাশ অন ডেলিভারি (COD) বা অনুমোদিত অনলাইন পেমেন্টের মাধ্যমে খাবারের বিল পরিশোধ করতে পারবেন। খাবার অর্ডার বাতিল ও রিফান্ডের বিস্তারিত জানতে আমাদের বাতিল ও রিফান্ড নীতিমালা অনুসরণ করুন।
৫. যোগাযোগ ও অভিযোগ
যেকোনো অভিযোগ, পরামর্শ বা সহায়তার জন্য আমাদের অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করুন:
📞 হটলাইন: +8801796595025
✉️ ইমেইল: khidalagcheofficial@gmail.com
📍 ঠিকানা: দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা - ৬৬২০